আন্তর্জাতিক

সৌদি শেয়ার বাজারে সূচকে পতন

সৌদি শেয়ার বাজারে সূচকে পতন
সৌদি শেয়ার বাজারে সূচকে পতন

সৌদি আরবে শেয়ার বাজারে রোববার সূচকের পতন ঘটেছে। দেশটির বৃহৎ দুটি তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলার পর শেয়ারবাজারের প্রথম সেশনে সূচক তিন শতাংশ কমে যায়।

শেয়ারবাজার চালু হওয়ার প্রথম এক ঘন্টায় আরব বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার টিএএসআই’র(দ্য তাদাওল অল শেয়ারস ইনডেক্স) সূচক দেড় শতাংশ কমে ৭ হাজার ৭শ ১৫ তে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ জ্বালানী খাতে ৪.৭ শতাংশ এবং টেলিকম ও ব্যাংকিক খাতে সূচক কমে ৩ শতাংশ।

এদিকে কেবল ড্রোন হামলাই নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী সৌদি বেসিক ইন্ড্্রাস্টিজ কোম্পানীর ঘোষণাও বাজারে প্রভাব ফেলে। তারা এক ঘোষণায় তাদের

কাঁচামালের সংকটের কথা বলেছে। তাদের সংকট শুরু হয়েছে শনিবার থেকে যেদিন ড্রোন হামলা চালানো হয়। যদিও তারা ড্রোন হামলা প্রসঙ্গে কিছু বলেনি।

এদিকে অন্যান্য আরব বিশ্বের শেয়ারবাজারেও দরপতন ঘটেছে।

উল্লেখ্য, শনিবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকো তেল ক্ষেত্রের গুরুত্বপূর্ণ দুটি তেল উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এ সময়ে ওই তেল ক্ষেত্র থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী আকাশের দিকে উড়তে দেখা গেছে। ড্রোনের সাহায্যে এ তেল ক্ষেত্রে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। ফলে সাময়িকভাবে তেল উৎপাদন বন্ধ করে দেয়া হয়। আর এ কারণে তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ