আন্তর্জাতিক

ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বিমান

ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বিমান
ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বিমান

খোলা মাঠে ভেঙ্গে পড়লো ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিমান। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ডিআরডিও'র মানবহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।

ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা।

আরও পড়ুন: সৌদি তেলক্ষেত্রে হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ এর ভেঙে পড়ার খবর মিলেছে। পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয় এদিন। খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা মাঠের ওপর জড়ো হন। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয়া হয়। পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ