আন্তর্জাতিক

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত
ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ২০ জন নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ট্রাক উল্টে গিরিখাদে পড়ে গেলে অন্তত ২০ জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।

সূত্র মতে, ট্রাকটিতে করে কিছুসংখ্যক লোক বিচ থেকে বাড়ি ফিরছিল। এ সময়ে টিবোলি শহরের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুঘর্টনা ঘটে।

টিবোলি শহরের পুলিশের তদন্তকারী জর্জ তাবায়ান বলেন, প্রত্যক্ষদর্শীরা বলছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু আমরা আরো তদন্ত চালাবো।

তিনি আরো বলেন, পুলিশ প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১৫ জনের নিহত হওয়ার কথা বলেছিল। কিন্তু ডাক্তাররা বলছেন, যে আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল তাদের মধ্যে পাঁচজন মারা গেছে।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে, যাদের বয়স এক থেকে ছয় বছর। এছাড়া আহতদের মধ্যে ড্রাইভারও রয়েছে।

ফিলিপাইনে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এটি এ ধরণের সর্বশেষ দুর্ঘটনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ