আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে বৃহস্পতিবার শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। জাবুল প্রদেশের গভর্নর এএফপিকে একথা বলেন।

রাহমাতুল্লাহ ইয়ারমাল বলেন, ‘সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ বোমা হামলার পর তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে জাবুলের এই বিস্ফোরণ।

তালেবানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় এক বছর ধরে প্রচেষ্টা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের গোড়ার দিকে হঠাৎ করে এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনা বন্ধের ঘোষণা দেয়ায় তারা হামলা জোরদার করে।

ট্রাম্পের ঘোষণায় বলা হয়, গত সপ্তাহে তালেবানরা তাদের একমাত্র উপায় হিসেবে হামলা আরো বৃদ্ধি করার ঘোষণা দেয়ায় এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। এতে চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে আরো হামলার আশংকা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ