আন্তর্জাতিক

জাতিসংঘ মিশনের কিউবার ২ সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

জাতিসংঘ মিশনের কিউবার ২ সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
জাতিসংঘ মিশনের কিউবার ২ সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তেগাস এ কথা জানান।

ওর্তেগাস টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি।’

এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল যে যুক্তরাষ্ট্র কিউবার জাতিসংঘ মিশনের এই দুই সদস্যকে দ্রুত ওয়াশিংটন ত্যাগের নির্দেশ দিয়েছে।

ওর্তেগাস বলেন, কিউবার এই দুই সদস্য তাদের আবাসিক সুবিধার অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিকর কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোন প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি। এছাড়া যারা যুক্তরাষ্ট্রের আবাসিক সুবিধা নিয়ে দেশটির ক্ষতি করার চেষ্টা চালাবে এমন ব্যক্তির ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত থাকবে।’

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরো বলেন, কিউবার জাতিসংঘ মিশনের ওই দুই সদস্যের ম্যানহাটনে চলাফেরা নিষিদ্ধ করা হবে। সেখানে জাতিসংঘ সদরদফতর রয়েছে। বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ