আন্তর্জাতিক

সৌদি আরব ও আমিরাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও আমিরাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরব ও আমিরাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার জেরে দেশটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও সেনা পাঠাবে তারা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশ দু'টিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। খবর বিবিসি'র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বাড়তি সেনাসদস্য এবং সামিরক সরঞ্জাম মোতায়েন করা হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানান, সৌদি ও আরব আমিরাতের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করবে। দেশ দু'টির অনুরোধেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সহায়তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ হামলার দায় স্বীকার করেছে ইরানের মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা। কিন্তু ট্রাম্প প্রশাসন সৌদি আরবে হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে ইরানের ওপর 'সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞার' ঘোষণা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ