আন্তর্জাতিক

স্বৈরশাসক সিসি'র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর

স্বৈরশাসক সিসি'র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর
স্বৈরশাসক সিসি'র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি-র পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে হাজারো জনতা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম এত বিশাল বিক্ষোভের মুখোমুখি হলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।

প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয়েছেন হাজার-হাজার জনতা। ২০১১ সালের মিসর বিপ্লবের কেন্দ্রস্থল ছিল এই তাহরির স্কোয়ার।

মিসরের অন্যান্য শহরেও বিক্ষোভে করেছে জনতা। আলেকজান্দ্রিয়া, সুয়েজের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্বেচ্ছায় নির্বাসিত মিসরীয় ব্যবসায়ী ও অভিনেতা মোহাম্মদ আলীর আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার রাস্তায় নেমে আসতে শুরু করে মিসরের সাধারণ মানুষ। জেনারেল সিসি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে মানুষকে রাজপথে নামার আহ্বান জানান মোহাম্মদ আলী।

তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সেখানে সিসি ও তার কর্মকর্তারা জনগণের বিপুল অংকের অর্থ অপচয় করছে।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে 'মিথ্যাচার' হিসেবে অভিহিত করে উড়িয়ে দিয়েছেন জেনারেল সিসি।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ