আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬
পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬

পাকিস্তানে রবিবার লাইমার জেলার উত্তর-পশ্চিমে পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দাইমার জেলায় গিলগিট-বাল্টিস্তানে বাবুসর পাসে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তন করার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যায়।

খালিজ টাইমসের খবরে বলা হয়, বাসটি নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ