আন্তর্জাতিক

পাপুয়ায় ‘শিক্ষার্থীদের’ দেয়া আগুনে পুড়ে মরলো ২৩ জন

পাপুয়ায় ‘শিক্ষার্থীদের’ দেয়া আগুনে পুড়ে মরলো ২৩ জন
পাপুয়ায় ‘শিক্ষার্থীদের’ দেয়া আগুনে পুড়ে মরলো ২৩ জন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সোমবার বেশ কয়েকটি ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে পুড়ে অন্তত ২৩ জন মারা গেছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই হাই স্কুলের শিক্ষার্থী।

পশ্চিম পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক মুখপাত্র জানান, প্রদেশটির ওয়ামেনা শহরে একজন শিক্ষক এক ছাত্রকে বর্ণবাদী গালি দেওয়ার পর দাঙ্গা শুরু হয়।

তবে পাপুয়ার পুলিশ এই অভিযোগ অস্বীকার করে একে ‘ধাপ্পাবাজি’ বলে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা থেকে দাঙ্গাগুলোর সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক বিক্ষোভকারী রাস্তায় নামে। তারা সরকারি ভবন ও বিল্ডিং য়ে আগুন ধরিয়ে দেয়।

পাপুয়ার সামরিক মুখপাত্র কর্নেল একো দারিয়ান্তো বলেছেন, নিহতদের অধিকাংশই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। তিনি আরো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এর কারণ হিসেবে তিনি জানান, অনেকে ভবনে আটকা পড়ে আছে।

সূত্র: বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ