আন্তর্জাতিক

ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি

ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি
ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি

ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ রাজ্যে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৪৪ জন মারা গেছে এবং হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী বলেন, আমরা কাল রাত পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজের ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘন্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ