আন্তর্জাতিক

সৌদি বাদশাহ’র ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত

সৌদি বাদশাহ’র ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত
সৌদি বাদশাহ’র ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত

সৌদি বাদশাহ সালমানের ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরো সাতজন আহত হয়েছে। কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে বলেছে, জেনারেল আবদেল আজিজ আল ফাগহাম পশ্চিমাঞ্চলীয় জেদ্দাহ শহরে শনিবার সন্ধ্যায় নিহত হন।

ফাগহামকে বাদশাহর পাশে প্রায়ই দেখা যেত।

বিবৃতিতে আরো বলা হয়, ফাগহাম জেদ্দায় বন্ধুর বাড়ি বেড়াতে যান। সেখানে বন্ধু মামদু আল আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গলা উঁচু করে দু’জনে ঝগড়া শুরু করেন। আলী হঠাৎ

বাড়ি থেকে বেরিয়ে যান এবং একটু পরেই বন্দুক নিয়ে ফিরে এসে ফাগহামকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময়ে বাড়ির মালিকের ভাই ও তাদের একজন ফিলিপিনো সহকারীও আহত হয়।

আল একবারিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরে ফাগহাম প্রাণ হারান।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলীকে আত্মসমর্পণের কথা বললে তিনি তা করতে অস্বীকৃতি জানান। পরে তিনি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাঁচজন আহত হয়। আলী নিজেও নিজেকে হত্যা করেন।

বার্তা সংস্থার খবরে বলা হয়, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ফাগহাম মারা যান। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ