আন্তর্জাতিক

গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২১ পুণ্যার্থী নিহত

গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২১ পুণ্যার্থী নিহত
গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২১ পুণ্যার্থী নিহত

ভারতের গুজরাটে পুণ্যার্থীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসটির অর্ধশত যাত্রী। সোমবার রাজ্যের বনসকণ্ঠ জেলার ত্রিশূলিয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে চার শিশু, তিনজন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন। আহতদের স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এ কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত সব যাত্রী একই এলাকার বাসিন্দা ছিলেন। আম্বাজী মন্দির থেকে ফিরছিলেন তারা।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এক টুইটবার্তায় বলেছেন, বনসকণ্ঠের ঘটনা মর্মান্তিক। এ দুর্ঘটনায় নিহতদের জন্য আমি ব্যথিত।

এ শোকাবহ সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। স্থানীয় প্রশাসন আহত ব্যক্তিদের পাশে থেকে সব ধরনের সহায়তা দিচ্ছে। আশা করি, তারা শিগগির সুস্থ হয়ে ফিরবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ