আন্তর্জাতিক

বেলুচিস্তানে বাস উল্টে নিহত ১১

বেলুচিস্তানে বাস উল্টে নিহত ১১
বেলুচিস্তানে বাস উল্টে নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তানে শনিবার একটি বাস উল্টে অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারীও ছিলেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। পাসনি থেকে করাচি যাওয়ার পথে মাকরান উপকূলীয় মহাসড়কের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায় বাসটি। এতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দ্য ডন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছান পাক কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু ঘটে। আহতদের ওরমারাতে অবস্থিত পিএনএস দারমান জাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের পাকিস্তান নেভীর চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।

দুই সপ্তাহ আগেই স্কার্দু থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে গিলগিট-বালতিস্তানের বাবুসার বাইপাসে একটি টিলা থেকে পড়ে এরকমই একটি বাস দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে সেদিন ১০ জন সেনা কর্মকর্তার সঙ্গে ৩ জন শিশু ও ৮ জন নারীও ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ