আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেপালের সাবেক স্পিকার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেপালের সাবেক স্পিকার
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেপালের সাবেক স্পিকার

পার্লামেন্ট সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের পুলিশ দেশটির সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে গত মঙ্গলবার এ স্পিকার পদত্যাগ করেন। কাঠমাণ্ডুর একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত রবিবার তাকে আটক করা হয়। খবর বিবিসি।

মাহারা গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারী কর্মীকে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় গণমাধ্যমকে পার্লামেন্ট সচিবালয়ের ওই কর্মী বলেন, এরকম কিছু ঘটবে আমি ভাবিনি। তিনি জোর করছিলেন। আমি যখন পুলিশ ডাকার কথা বলি, তখন তিনি চলে যান।

এদিকে সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন। যে শান্তি আলোচনার মাধ্যমে ২০০৬ সালে নেপাল কয়েক দশকের গৃহযুদ্ধের সমাপ্তি টানেন মাহারা, ওই আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন তিনি।

২০১৭ সালের নির্বাচনে কট্টর ও মধ্যপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট থেকে সাংসদ ও পরে স্পিকার হন তিনি। গত মঙ্গলবার পদত্যাগের সময় তিনি জানান, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন। এর আগে ক্ষমতাসীন নেপালি কমিউনিস্ট পার্টির মাহারাকে পদত্যাগের অনুরোধ জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ