আন্তর্জাতিক

মোদি-শি জিনপিং বৈঠক আজ

মোদি-শি জিনপিং বৈঠক আজ
মোদি-শি জিনপিং বৈঠক আজ

ভারতের তামিলনাড়ুতে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট মাল্লাপুরমে ভারত-চীন সামিটে যোগ দিতে আসছেন। তার আসার পথকে বর্ণাঢ্য করে তুলেছে ভারত।

দুই রাষ্ট্রনেতার বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নানা সাজে সেজেছে তামিলনাড়ু। রাজ্যের মাল্লাপুরমে নিরাপত্তায় বহাল করা হয়েছে ১০ হাজার পুলিশ কর্মী। ৩৪টি জায়গায় একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। সেই মতো সাজানো হয়েছে নিরাপত্তার বলয়।

তামিলনাড়ুর ১০টি জেলার পুলিশকর্মীদের মাল্লাপুরমে নিয়ে আসা হয়েছ। বসানো হয়েছে ৫০০টি সিসিটভি। তামিলনাড়ুর প্রায় ৫০০টি রাস্তায় গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ তৎপরতা। চেন্নাইজুড়ে তৈরি হচ্ছে ব্যারিকেড। প্রায় ২৫০০ ব্যারিকেড তৈরি হয়ে গিয়েছে। চেন্নাইয়ের সব নামিদামি হোটেলে অতিথিরা আসতে শুরু করেছেন।

দুই রাষ্ট্রপ্রধান তামিলনাড়ুর মাল্লাপূরমে কোন পথে পৌঁছবেন তার একটি সুষ্ঠু দিক নির্দেশনাও তৈরি করা হয়েছে। চেন্নাই বিমানবন্দরের ৫ নম্বর গেট দিয়ে বেরোবেন রাষ্ট্রনেতা। সেখান থেকে শি পৌঁছাবেন হোটেল ট্রিডেন্টে।

আজ দুপুর দেড়টা নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করার কথা শি’র। তার হোটেলে পৌঁছনোর পথ সুগম করতে সকাল ১১টা থেকেই ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিক। চেন্নাই বিমানবন্দর থেকে আইটিসি গ্র্যান্ড চোলা পর্যন্ত শি জিনপিংকে পাহারা দিয়ে নিয়ে যাবে মোটরবাইক আরোহী পুলিশকর্মীরা।

সেখান থেকে আদুর, সেলিনগরুল্লা, বঙ্গোপসাগরের উপকূল ধরে মাল্লাপূরম পৌঁছাবেন তিনি। চীনা নিরাপত্তারক্ষীরাও থাকবেন মোতায়েন চীনা প্রেসিডেন্টের সফরে। - ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ