আন্তর্জাতিক

ফিলিস্তিনি গভর্নরসহ ২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসরায়েল

ফিলিস্তিনি গভর্নরসহ ২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসরায়েল
ফিলিস্তিনি গভর্নরসহ ২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসরায়েল

ফিলিস্তিন সরকারের হয়ে কাজ করার অভিযোগে দেশটির দুই নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল। সোমবার এক অভিযানে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গ্রেফতারকৃতদের নাম আদনান গাইথ ও শাদি মাটুর বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ফিলিস্তিনি নাগরিক আদনান গাইথ গভর্নর হিসেবে জেরুজালেমে নিযুক্ত আছেন। এছাড়া শাদি মাটুর সেখানকার নেতৃস্থানীয় দল ফাতাহ এর স্থানীয় নেতা।

আইনজীবী মোহাম্মদ মাহমুদ এএফপিকে জানিয়েছেন, পুলিশ সোমবার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে তাদের দুই জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ওই শহরে ফিলিস্তিন সরকারের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রসানফেল্ড বলেন, 'দুই ফিলিস্তিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করে নি দেশটির পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ