আন্তর্জাতিক

চিলিতে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা

চিলিতে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা
চিলিতে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা

মেট্রোরেলের টিকিটের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের মুখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার গভীর রাত পর্যন্ত তারা সেখানকার বেশিরভাগ পাতাল রেল স্টেশন অবরোধ করে রাখে, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে যানবাহন না পেয়ে বিপদে পড়েন সেখানকার হাজার হাজার যাত্রী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তিয়াগোতে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।

টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারছে এবং পুলিশের গাড়ি ভাংচুর করছে। এছাড় একটি বাসে আগুন দিতেও দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দাঙ্গাপুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছুড়ে মারে।

চিলির যে অঞ্চলে এই অস্থিরতা দেখা দিয়েছে সেই শহর ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনবান শহর হলেও অনেক ক্ষেত্রে বৈষম্য রয়েছে। ৬০ লাখ লোকের বসবাসের ওই শহরে জীবনযাত্রার মান দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

দেশটির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা এক সাক্ষাৎকারে বলেন, ‘সরকারি ও ব্যক্তিগত জানমালের নিরাপত্তা বজায় রাখতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের ভাড়া বাড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন, তাদের সঙ্গে সরকার সংলাপে বসতে চায়।’

এ মাসের শুরুতে মেট্রোরেলে পিক আওয়ারে ভ্রমণের ভাড়া এক দশমিক ১৭ ডলার (০.৯০পেসো) সমপরিমাণ বাড়ানো হয়। ভাড়া বাড়ানোর কারণ হিসেবে জ্বালানির উচ্চ মূল্য এবং ডলারের বিপরীতে পেসোর দাম কমে যাওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ