আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিল জনসন অ্যান্ড জনসন

যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিল জনসন অ্যান্ড জনসন
যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিল জনসন অ্যান্ড জনসন

বিশ্ববিখ্যাত জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার পরীক্ষা করে তাতে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিয়েছে শিশুপণ্য তৈরীতে খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি। অনলাইনে বেবি পাউডারের একটি বোতল কিনে তার পরীক্ষা করেছিল মার্কিন হেলথ রেগুলেটরস। সেই পরীক্ষায় অ্যাসবেস্টস ধরা পড়ে।

মার্কিন হেলথ রেগুলেটরস জানায়, নিয়মিত অ্যাসবেস্টস ব্যবহার করলে ক্যানসার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবরটি প্রকাশিত হবার পর ১৩০ বছরের পুরনো এই মার্কিন কোম্পানির শেয়ারের দর ৬ শতাংশ পড়ে গেছে। তবে এই পরীক্ষার রিপোর্ট তারা মেনে নিতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন কোম্পানির মেডিক্যাল সেফটি বিভাগের প্রধান ড. সুসান নিকোলসন। এক মাস আগেই নিজেদের প্রোডাক্ট পরীক্ষা করে সেখানে কোনও অ্যাসবেস্টস পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।

বেবি পাউডারসহ জনসনের ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদন রয়েছে অভিযোগ তুলে ১৫ হাজারের বেশি ক্রেতা কোম্পানিটির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন। গত বছর সেসব মামলার কয়েকটির রায়ে জনসন অ্যান্ড জনসনকে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। -এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ