আন্তর্জাতিক

একটা মানুষও পশ্চিমবঙ্গ থেকে যাবে না, আমি পাহারাদার: মমতা

একটা মানুষও পশ্চিমবঙ্গ থেকে যাবে না, আমি পাহারাদার: মমতা
একটা মানুষও পশ্চিমবঙ্গ থেকে যাবে না, আমি পাহারাদার: মমতা

এনআরসি বা নাগরিকপঞ্জিকরণের চূড়ান্ত তালিকা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে।

সোমবার উত্তরবঙ্গ পুলিশলাইনে বিজয়ার অনুষ্ঠানে এসে এনআরসিকেই হাতিয়ার করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর জি নিউজের।

স্পষ্ট ভাষায় তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন, এখানে এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।

উত্তরবঙ্গে এবার লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরবঙ্গে তার লড়াই চালিয়ে যাবেন, তা আরও একবার স্পষ্ট করলেন।

জনসভায় মমতা জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে তার সরকার ছিল। আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এনআরসি নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ারের একাংশ রাজবংশীদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

আসামে রাজবংশীদের (হিন্দু) নামই সবচেয়ে বেশি বাদ পড়েছে বলে এদিন আরও একবার মনে করিয়ে দেন তিনি।

শুধু এনআরসি নয়, নাগরিকত্ব সংশোধনী বিলও যে তৃণমূল কংগ্রেস কোনোমতে সমর্থন করবে না, তাও স্পষ্ট করে দেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন, মানুষের মধ্যে ভেদাভেদ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই যে আমি মমতা ব্যানার্জি।

আমি যদি বলি শুধু ব্যানার্জি থাকবে আর কেউ থাকবে না! এটি আমি ভাবতেই পারি না। বরং ব্যানার্জি চলে যাক। মানুষ থাকুক। এটিই আমি চাই।

প্রসঙ্গত এনআরসিকে হাতিয়ার করেই তৃণমূলের বেশ কিছু ভোট টেনেছিল বিজেপি। কিন্তু আসামে চূড়ান্ত তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গেল বেশ কিছু জায়গায় বুমেরাং হয়ে গেছে এনআরসি। আর তাই ফের এনআরসিকেই হাতিয়ার করতে চাইছেন মমতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ