আন্তর্জাতিক

ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় আচ্ছন্ন অকল্যান্ড

ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় আচ্ছন্ন অকল্যান্ড
ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় আচ্ছন্ন অকল্যান্ড

নিউজিল্যান্ডের বৃহত্তম নগরী অকল্যান্ডের একটি নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় নগরীর কেন্দ্রস্থলের অনেক এলাকা বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয়। খবর এএফপি’র।

দেশটির দমকল ও জরুরি সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১০মিনিটের দিকে স্কাই সিটি কনভেনশন সেন্টারের ছাদে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

নিউজিল্যান্ডের বৃহত্তম নগরীর এ কেন্দ্র ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়ার পর অফিস কর্মীদের সেন্টারের ভিতরে অবস্থান করার ব্যাপারে সতর্ক করা এবং এসি বন্ধ করে দিতে বলা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অসমর্থিত সূত্রের খবরে বলা হয়, নির্মাণ কর্মীরা ওই ভবনে ঝালাইয়ের কাজ করার সময় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ কনভেনশন সেন্টার হচ্ছে অকল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ সালের অ্যাপেক সম্মেলনের অন্যতম কেন্দ্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ