আন্তর্জাতিক

কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু

কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু
কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে রাশিয়া-আফ্রিকা সম্মেলন শুরু

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে কৃষ্ণ সাগর উপকূলের এক রিসোর্টে আজ প্রথমবারের মতো রাশিয়া-আফ্রিকা সম্মেলন হতে যাচ্ছে।

প্রথমবারের মতো আয়োজিত দুইদিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলনের জন্য আফ্রিকার বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ মহাদেশের দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব বিস্তারের লক্ষ্যে মস্কোর প্রচেষ্টার অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়। মহাদেশটিতে পশ্চিমা দেশ ও চীনের শক্ত অবস্থান রয়েছে। খবর এএফপি’র।

সোচির কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে ২৩ ও ২৪ অক্টোবর দু’দিন ব্যাপী এ সম্মেলনে তিন হাজারে বেশি প্রতিনিধি অংশ নিয়ে বিভিন্ন চুক্তিপত্র প্রস্তুত এবং খনিজ সম্পদ উত্তোলনে পারমাণবিক প্রযুক্তি কাজে লাগানো নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র পাশে উপস্থিত থেকে গ্রিনিচ সময় ০৮০০ টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন। সিসি হচ্ছেন আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রধান এবং সম্মেলনের সম্মানিত অতিথি।

ক্রেমলিন উপদেষ্টা উরি উশাকভ জানান, আফ্রিকা মহাদেশের ৫৪ দেশের সকলেই এ সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে। এদের মধ্যে ৪৩ টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান থাকবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ