আন্তর্জাতিক

হংকংয়ে বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার

হংকংয়ে বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার
হংকংয়ে বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার

আন্দোলনের মুখে অবশেষে চীনে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে করা প্রস্তাবিত বিলটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে হংকংয়ের আইনসভা। প্রায় দুই মাস আগে বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম। এদিকে বিক্ষোভ ও সার্বিক পরিস্থিতি ‘ভালোভাবে’ সামাল দিতে না পারায় লামকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে বেইজিং।

রয়টার্স বলছে, হংকংয়ের পার্লামেন্টের বুধবারের এই পদক্ষেপে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির একটি পূরণ হল। এরপরও শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে চলা অস্থিরতার অবসান হবে না বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকারীদের আরও চার দাবি হল- এতদিন ধরে চলে আসা প্রতিবাদ কর্মসূচিকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত না করা, গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি ও ক্ষমা, বিক্ষোভে পুলিশি বর্বরতার নিরপেক্ষ তদন্ত এবং সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করা।

বিবিসি বলছে, এপ্রিলে বিতর্কিত যে বিলটিকে ঘিরে এ আন্দোলন শুরু হয়েছিল তাতে চীনের মূল ভূখণ্ড ম্যাকাউ কিংবা তাইওয়ানে কোনো মামলায় অভিযুক্ত হংকংয়ের বাসিন্দাদের বেইজিংয়ে প্রত্যর্পণের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছিল।

বিলটি আইনে পরিণত হলে হংকংয়ের বাসিন্দারা চীনের ‘নির্বিচার আটক ও অন্যায় বিচার ব্যবস্থার’ জালে আটকা পড়ত বলে শঙ্কা ছিল। টানা আন্দোলনের মুখে শহরটির প্রধান নির্বাহী ক্যারি লাম বিলটি স্থগিত করার ঘোষণা দিয়েও বিক্ষোভকারীদের শান্ত করতে পারেননি।

১৯৯৭ সালে চীন ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে এ ধরনের সহিংসতা ও বিক্ষোভ দেখা যায়নি। টানা কয়েক মাসের বিক্ষোভ মোকাবেলা করা চীনের কমিউনিস্ট পার্টি নেতৃত্বের জন্যও বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেইজিং হংকংয়ের এ বিক্ষোভকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ আন্দোলন হিসেবে দেখছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা বলছে, হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেছে বেইজিং। এই সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হতে পারে। বিক্ষোভ ঠেকাতে না পারায় লামের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হতে পারে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, প্রাথমিকভাবে হংকংয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ দেয়া হতে পারে। সহিংসতার মধ্যে স্থায়ী নির্বাহী নিয়োগ দিতে চাইছে না বেইজিং। তবে মার্কিন এই দৈনিকের প্রতিবেদনকে ‘অসৎ উচ্চাশার রাজনৈতিক গুজব’ বলে প্রত্যাখ্যান করেছে চীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ