আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারি, মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ

যৌন কেলেঙ্কারি, মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ
যৌন কেলেঙ্কারি, মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেটি হিল (৩২)। মার্কিন এই আইনপ্রণেতার বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশ ও পরকীয়ার অভিযোগ ওঠার পর রোববার তিনি কংগ্রেসের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ডেমোক্রেট দলের সদস্য কেটি হিল ২০১৮ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হন। খবর রয়টার্সের।

তবে কেটি এক টুইটে বলেছেন, যৌন কেলেঙ্কারির অভিযোগ ভিত্তিহীন। তবে যেহেতু তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে, তাই তিনি ভাঙা হৃদয় নিয়ে পদত্যাগ করছেন।

টুইটারে তিনি পদত্যাগ সম্পর্কে লিখেছেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী দায়িত্ব, আমার সম্প্রদায় ও দেশের জন্য এটাই উত্তম। চলার পথে ভুল-ভ্রান্তির জন্য হিল তার পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে অশোভন সম্পর্কের কথা স্বীকার করেছেন কেটি। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

কংগ্রেসের এথিপ কমিটি গত বুধবার জানায়, হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা অভিযোগটি তদন্ত করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ