আন্তর্জাতিক

কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা

কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা
কাশ্মীর যাচ্ছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা

ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রায় তিন মাস হয়ে গেছে।কেমন আছে জম্মু-কাশ্মীর? উপত্যকার হালহকিকত জানতে সেখানে সরেজমিনে যাচ্ছে ইউরোপের আইনসভার এক প্রতিনিধিদল। সেই দলে থাকবেন ২৮ জন সদস্য। আজ মঙ্গলবার কাশ্মীরে পা রাখবেন ওই প্রতিনিধিরা।

জানা গেছে, আজ ওই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন সন্ত্রাসবাদ রুখতে সকলকে এক হতে হবে। পাশাপাশি উপত্যকা সফর ইউরোপীয় আইনসভার সদস্যদের জন্য ফলপ্রসূ হোক তার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। শুধু নরেন্দ্র মোদি নয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করলেন বিদেশি প্রতিনিধিদলের সদস্যরা।

উপত্যকা থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বিদেশি প্রতিনিধিদল ভূ-স্বর্গে যাচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই পিডিপি নেত্রী মেহবুবা মুফতির তরফে টুইট করেছেন তাঁরা মেয়ে ইলতিজা। মায়ের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন,আশা করি ওই প্রতিনিধিদলের সদস্যরা এখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। স্থানীয় সংবাদমাধ্যম, চিকিৎসক ও সমাজের অন্যান্য শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে আসল রহস্যটা উদঘাটন হবে।’

এদিকে, কাশ্মীরে ইউরোপীয় প্রতিনিধিদলের যাওয়া নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটে লিখেছেন, ভারতের বাসিন্দা হয়ে বিরোধীদের উপত্যকায় যেতে দেওয়া হচ্ছে না। অথচ বিদেশিদের যেতে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের লজ্জা।

প্রসঙ্গত, গত ১১ বছরে এই প্রথম কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করেছেন ইউরোপীয় আইনসভার সদস্যরা। এর আগে জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিদেশের মাটিতে যখনই সুযোগ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করেছেন। যদিও কেউই পাকিস্তানের ডাকে সাড়া দেয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ