আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যু

‘ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান’

‘ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান’
‘ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান’

কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে পাকিস্তানের কাশ্মীর,গিলগিট-বালতিস্তানবিষয়ক মন্ত্রী আলি আমিন গান্দাপুর এই হুমকি দেন।

আলি আমিন গান্দাপুর বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে যুদ্ধ করতে বাধ্য হবে পাকিস্তান। যেসব দেশ এখন কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের শত্রু বলে গন্য করবে পাকিস্তান। তখন তাদের লক্ষ করে মিসাইল ছুড়বে পাকিস্তান।’

এছাড়া গান্দাপুরের দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল চুপ আছে এবং সাম্প্রতিক সময়ে যেভাবে এই দুই ‘চিরশত্রু’র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান।

পাক এই মন্ত্রীর আরো দাবি, যেসব দেশ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই এই পদক্ষেপের মাসুল গুনবে।

পাকিস্তানের এই মন্ত্রীর ওই বক্তৃতার অংশটুকু টুইট করেছেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইয়ায়েত। এরপর থেকে পাক এই মন্ত্রীকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। দেশ দুইটির মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে। তথ্যসুত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ