আন্তর্জাতিক

পরিবেশবিষয়ক পুরস্কার গ্রহণে গ্রেটা থানবার্গের অস্বীকৃতি

পরিবেশবিষয়ক পুরস্কার গ্রহণে গ্রেটা থানবার্গের অস্বীকৃতি
পরিবেশবিষয়ক পুরস্কার গ্রহণে গ্রেটা থানবার্গের অস্বীকৃতি

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ পরিবেশ বিষয়ক একটি মর্যদাপূর্ণ পুরস্কার নিতে অপারগতা প্রকাশ করেছেন। মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, জলবায়ু আন্দোলনে ‘বিজ্ঞান’ বিষয়ক কোনকিছু ‘শোনানো’ শুরু করতে ক্ষমতাবান মানুষ প্রয়োজন। এক্ষেত্রে পুরস্কার প্রয়োজন নেই। খবর এএফপি’র।

আন্ত-সংসদীয় সহযোগিতা বিষয়ক আঞ্চলিক কমিটি নর্ডিক কাউন্সিল কর্তৃক স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে এ জলবায়ু কর্মীকে এ পুরস্কার দেয়া হয়েছিল। তিনি তার ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনে লাখ লাখ মানুষকে শামিল করেন।

সুইডেন ও নরওয়ে উভয় দেশ থানবার্গের প্রচেষ্টার জন্য তাকে মনোনীত করেন এবং তিনি এ সংগঠনের দেয়া বার্ষিক পরিবেশ পুরস্কার লাভ করেন।

টিটি বার্তা সংস্থা জানায়, এ পুরস্কার ঘোষণার পর থানবার্গের এক প্রতিনিধি ওই অনুষ্ঠানে বলেন, তিনি এ পুরস্কার বা পুরস্কার মূল্য সাড়ে তিন লাখ ড্যানিশ ক্রোনার (৫২ হাজার ডলার) গ্রহণ করবেন না।

যুক্তরাষ্ট্র থেকে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি লিখেছেন, ‘জলবায়ু আন্দোলনের জন্য পুরস্কারের কোন প্রয়োজন নেই।’

তিনি বলেন, সমসাময়িক বিজ্ঞানের কথা শোনানোর জন্য আমাদের দায়িত্বশীল রাজনীতিবিদ ও দায়িত্ববান মানুষের প্রয়োজন।

এ পরিবেশ কর্মী ‘অনেক মর্যদাপূর্ণ’ এ পুরস্কার দেয়ার জন্য নর্ডিক কাউন্সিলকে ধন্যবাদ জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ