আন্তর্জাতিক

রোনাল্ডোর হেয়ারড্রেসারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

রোনাল্ডোর হেয়ারড্রেসারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
রোনাল্ডোর হেয়ারড্রেসারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হেয়ারড্রেসার রিকার্দো মার্কুয়েস ফেরেইরা মারা গেছেন। সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেরেইরার নিবাস পর্তুগালের মাদেইরাতে। এখানে রোনাল্ডোরও জন্ম।গেল দুই বছরধরে জুরিখে বসবাস করছিলেন তিনি। সেখানেই শুক্রবার দুপুর ২টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

রোববার রাতে পর্তুগিজ দৈনিক কোরিও দা মানহা বিষয়টি জানায়। হেয়ারড্রেসার ফেরেইরা কাজু নামেও পরিচিত ছিলেন। সিআর সেভেনের পাশাপাশি বেশ কিছু মডেল এবং অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতেন তিনি।

এক পরিচ্ছন্নতাকর্মী জানিয়েছেন, ওই হোটেলের একটি রুম থেকে কাজুর লাশ উদ্ধার করা হয়েছে। সেই রুমের দৃশ্য ছিল খুবই ‘ভয়ানক’। সেখানে ছিল মদের তীব্র গন্ধ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে,জুরিখের হোটেলটির ওই রুমে এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন ফেরেইরা। শেষদিকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় ৩৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ব্রাজিলের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষ এবং রোনাল্ডোর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ