আন্তর্জাতিক

বুরকিনা ফাসোয় হামলায় ১০ জন নিহত

বুরকিনা ফাসোয় হামলায় ১০ জন নিহত
বুরকিনা ফাসোয় হামলায় ১০ জন নিহত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়।

পশ্চিম আফ্রিকার এ দেশের সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। দেশটি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত লোক প্রাণ হারিয়েছে।

নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেছে, ‘অস্ত্রধারী অনেক লোক সোমবার ভোরে আওয়ারসিতে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।’

‘কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি।’

অপর এক সূত্র জানায়, এ হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো।

উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ চারজন নিহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ