আন্তর্জাতিক

সুদানের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন

সুদানের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন
সুদানের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন

উত্তরপূর্ব আফ্রিকান দেশ সুদান সামরিক,অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণার লক্ষ্যে চীনের সহায়তায় প্রথমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশটির ক্ষমতাসীন কতৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান খার্তুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়,উত্তর চীনের সানঝি প্রদেশ থেকে শনিবার এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

সার্বভৌম পরিষদের এক বিবৃতিতে বলা হয়,মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের সামরিক বাহিনীর প্রয়োজনে প্রাকৃতিক সম্পদ আবিস্কারের জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

সার্বভৌম পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল ফকি সুলায়মান এএফপিকে বলেন,কয়েক মাসের মধ্যে সুদান থেকে স্যাটেলাইটটি পরিচালনা করা হবে।এই প্রকল্পের অংশীদার হিসেবে চীন এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ