আন্তর্জাতিক

অযোধ্যা রায় নিয়ে স্ট্যাটাস, গ্রেফতার ৭৭ জন

অযোধ্যা রায় নিয়ে স্ট্যাটাস, গ্রেফতার ৭৭ জন
অযোধ্যা রায় নিয়ে স্ট্যাটাস, গ্রেফতার ৭৭ জন

ভারতের অযোধ্যা মামলার রায় নিয়ে সামাজিক মাধ্যমে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ার জেরে দেশটির পুলিশ ৭৭ জনকে গ্রেফতার করেছে। খবর এএনআই'র।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে উত্তর প্রদেশের পুলিশ গত ২ দিনে রাজ্যজুড়ে ৩৪ টি মামলা দায়ের করে এবং ৭৭ জনকে গ্রেফতার করেছে।

উত্তর প্রদেশের পুলিশ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ৮ হাজার ২৭৫ টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য পুলিশ রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে।

গত শনিবার ভারতের সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে এবং তারা সেখানে একটি রামমন্দির নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য কোনো জায়গায় মুসলমানদের ৫ একর জমি দেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ