আন্তর্জাতিক

দাবানলে অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

দাবানলে অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
দাবানলে অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের ছড়িয়ে পড়া দাবানল ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য ‘বিপর্যয়কর’ হুমকি হয়ে দেখা দেওয়ায় ঐ অঞ্চলের দুটি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তিন দিন ধরে শতাধিক দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন ও অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কিন্তু মঙ্গলবার অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আশপাশের এলাকায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা, জানিয়েছে বিবিসি।

ঐ দুই রাজ্যে ১২০টিরও বেশি দাবানল বহু হেক্টর এলাকা জ্বালিয়ে দিয়ে আরো বিস্তৃত হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে ৯ লাখ ৭০ হাজার হেক্টর ভূমি দাবানলের গ্রাসে গেছে এবং ১৫০টি বাড়ি পুড়ে ধ্বংস হয়েছে। কুইন্সল্যান্ডে দাবানলে নয়টি বাড়ি ধসে পড়েছে।

সোমবার কুইন্সল্যান্ডের পর নিউ সাউথ ওয়েলসও জরুরি অবস্থা ঘোষণা করে। এই ঘোষণার বলে দাবানল মোকাবিলায় দমকল কর্মকর্তারা সরকারি সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব করার ক্ষমতাসহ অতিরিক্ত কর্তৃত্ব পাবেন।

এক দশক আগে নতুন অগ্নি সতর্কতা আইন করার পর থেকে এই প্রথম সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ। বৃহত্তর সিডনি এলাকা এবং শহরটির উত্তর ও দক্ষিণ এলাকায় ‘বিপর্যয়কর’ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার এই অঞ্চলে তামপাত্রা ৩৭ সেলসিয়াসে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে যে দিন এসব দাবানল শুরু হয় সেই শুক্রবারের চেয়েও এদিন পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলসের দমকল বিভাগ বলেছে, ‘এই পরিস্থিতিতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ঘরবাড়ি ও জীবনের জন্য হুমকি হয়ে উঠবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ