আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। সোমবার (১১ নভেম্বর) গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর তাম্বাদোউ বিষয়টি নিশ্চিত করেছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মানবাধিকার রক্ষায় কাজ করা সংস্থাগুলো।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। এ ব্যাপারে দেশটিকে আইনি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান ‘ফোলে হোয়াগ’। তাদের আশা, আগামী মাসেই মামলার শুনানি হবে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে মিয়ানমার ও গাম্বিয়া দুই দেশই স্বাক্ষর করেছে। গাম্বিয়ার আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জেনোসাইড কনভেনশন অনুযায়ী আমরা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে-ওয়ার্ল্ড কোর্ট নামেও পরিচিত) আবেদনপত্র জমা দিয়েছি।

মন্ত্রী বলেন, অভিযোগের একটাই উদ্দেশ্য, নিজের জনগণের (রোহিঙ্গা) সঙ্গে মিয়ানমার যে আচরণ করেছে সেটির জন্য তাদেরই দায়ী করা। আমাদের চোখের সামনে গণহত্যা ঘটে যাওয়ার পরেও আমরা কিছুই করছি না, এটা আমাদের প্রজন্মের জন্য লজ্জাজনক।

২০১৭ সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারী দল বলেছে, গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ