আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

তবে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা লোকজনকে বীচ থেকে দূরে অবস্থানের জন্য সতর্ক করেছে।

তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।

ইন্দোনেশিয়ায় এর আগেও বেশ কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। গত সেপ্টেম্বরে সুলায়েশি দ্বীপের পালু শহরে ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এছাড়া আরও এক হাজার মানুষ নিখোঁজ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ