আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১৮

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১৮
সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১৮

সিরিয়ায় গাড়িবোমা হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের আল বাব শহরে এ হামলা চালানো হয়। খবর আনাদোলু এজেন্সির।

তবে উদ্ধারকারী দলের পরিচালক হাসান আবু সালাহর বরাত দিয়ে সিএনএনের খবরে নিহতের সংখ্যা ১৫ জন এবং আহতের সংখ্যা অন্তত ৫০ জন জানানো হয়।

এক টুইটবার্তায় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, একটি বাস টার্মিনালে হামলা চালানো হয়েছে। এ হামলায় বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়িতে বিস্ফোরক ছিল।

অন্যদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই বেসামরিক। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ