আন্তর্জাতিক

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৪

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৪
মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৪

মালির পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালি ও নাইজার সীমান্তে দু'দেশের সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় ওই হামলার ঘটনা ঘটে। গাও সীমান্ত এলাকায় হামলার ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছে।

মালির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, নাইজারের তিলোয়া এলাকায় ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও ১০০ জনকে আটক করা হয়েছে।

মাত্র কয়েকদিন আগেই অপর একটি হামলার ঘটনায় ৫৪ সেনা নিহত হওয়ার পরেই এই হামলার ঘটনা ঘটল। তবে সোমবারের হামলার ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। এছাড়া ওই সন্ত্রাসীরা কোন সংগঠনের তাও চিহ্নিত করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পুড়ে যাওয়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ