আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের বাইরে গোলাগুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের বাইরে গোলাগুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের বাইরে গোলাগুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি স্টোরের বাইরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ডানকান শহরের পুলিশপ্রধান ড্যানি ফোর্ড বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ালমার্টের পার্কিং লটের সামনে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

ড্যানি ফোর্ড বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারী। এরপর সে নিজেই গুলি করে আত্মঘাতী হয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওয়ালমার্টের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় ওয়ালমার্টের কোনো কর্মী জড়িত নন। ওই এলাকার সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। এর আগে গত আগস্টে এক বন্দুকধারী টেক্সাসের এল পাসো শহরে অবস্থিত ওয়ালমার্টের একটি স্টোরে গুলি চালিয়ে ২২ জনকে হত্যা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ