আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫
লিবিয়ায় বিমান হামলায় বাংলাদেশি নিহত, আহত ১৫

আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ার একটি একটি বিস্কুটের কারখানায় এ হামলার ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি আবুল হাসান। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম।

আহতদের মধ্যে বাংলাদেশি দুজনের একজন কুমিল্লার মো. ইমন এবং অপরজন ঝিনাইদাহের মোহাব্বত আলী। আশঙ্কাজনক অবস্থায় তারা ত্রিপোলি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন।

দূতাবাস সূত্রমতে, ত্রিপোলিতে জাতীয় ঐকমত্যের সরকারকে উৎখাতের জন্য লিবিয়ার পূর্বাঞ্চলীয় ফোর্স লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান (এলএনএ) খলিফা হাফতার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে ওয়াদি রাবিয়ার বিস্কুটের কারখানায় ড্রোন হামলা চালানো হয়। এতে এক বাংলাদেশিসহ ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়।

লিবিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়ার নাগরিক। ঘটনাস্থলের পাশের হাসপাতালগুলোতে তাদের ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ