আন্তর্জাতিক

সিয়াচেনে তুষার ধস : চার ভারতীয় সেনাসহ নিহত ৬

সিয়াচেনে তুষার ধস : চার ভারতীয় সেনাসহ নিহত ৬
সিয়াচেনে তুষার ধস : চার ভারতীয় সেনাসহ নিহত ৬

ভারত অধিকৃত কাশ্মীরের সিয়াচেনে তুষার ধসে ৬ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ভারতের চারজন সেনাও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ কথা জানা গেছে।

জানা গেছে, সিয়াচেনে ১৮ হাজার ফুট উচ্চতায় নর্দার্ন গ্লেসিয়ারে ধস নামে। সে সময় আট ভারতীয় সেনা নিখোঁজ হন। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতার পর ছয় জনের মৃতদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

ভারতীয় সেনারা সোমবার ওই এলাকায় প্যাট্রলিংয়ে ছিলেন । এ সময় বরফ ধস নামলে তারা সেখানে আটকে পড়েন। তারপরই তাদের দ্রুত উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন। সিয়াচেনে এ পর্যন্ত প্রায় ৯০০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কিন্তু একবার পাকিস্তান সিয়াচেনের দখল নিলে তার পুনর্দখল নিতে ২-৩ হাজার ভারতীয় সেনার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা ভারতের। এই এলাকায় বিরোধী পক্ষের সেনাদের চেয়ে সবচেয়ে বড় শত্রু বরফ ও ঠান্ডা।

সূত্র : বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ