আন্তর্জাতিক

পাকিস্তানি ভেবে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার কথা স্বীকার ভারতের

পাকিস্তানি ভেবে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার কথা স্বীকার ভারতের
পাকিস্তানি ভেবে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করার কথা স্বীকার ভারতের

পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধের সময় নিজেদের একটি হেলিকপ্টার চিনতে ভুল করেছিল ভারতীয় বিমানবাহিনী। তাই গুলি করে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করেছিল তারা।

গত ফেব্রুয়ারিতে কাশ্মীরে সংগঠিত ঘটনাটির কথা কিছুদিন আগে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনী স্বীকার করার পর এবার এই ঘটনাকে একটি বড় ভুল বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, পাকিস্তানের সঙ্গে সেই সময় যেভাবে সামরিক সংঘর্ষ চলছিল তাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সময়েই ভুল করে ওই বিমানটিকে গুলি করা হয়। ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই কাশ্মীর উপত্যকার বুদগামে সেটি নামানো হয়েছিল

এ ঘটনায় হেলিকপ্টারের ছয় আরোহী নিহত হয়েছেন বলেও দেশটি স্বীকার করেছে।

এক প্রশ্নের জবাবে বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, শ্রীনগরের নিকটবর্তী এলওসি-তে পাকিস্তান বিমানবাহিনীর প্রতিকূল পদক্ষেপের কারণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনই ভুলক্রমে ওই ঘটনা ঘটে যায়।

এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষী সাব্যস্তও করা হয়েছে বলেও জানান তিনি।

গত মাসে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভাদুরিয়া এ ঘটনার কথা স্বীকার করে বলেছিলেন, একটি বিচারিক তদন্ত শেষ হয়েছে। এটা আমাদের ভুল ছিল যে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছিল।

সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে এমন কোনো ভুল হবে না বলে নিশ্চিত করছি।

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধের সময় ২৭ ফেব্রুয়ারি ভারতের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। গত কয়েক বছরের প্রথমবারের মতো পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এটা ছিল কোনো বড় লড়াই।

এর একদিন আগে পাকিস্তানের বালাকোট শহরের বাইরে জইশ-ই-মোহাম্মদের একটি সন্ত্রাসী ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমান।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের স্থানীয় এক তরুণের আত্মঘাতী বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হন।

তবে ভারতীয় সামরিক বাহিনী তখন বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানায়নি। যদিও গণমাধ্যমের খবরে সেটিকে নিজেদের বিমানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা বলে প্রতিবেদন প্রকাশ করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ