জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলবেনিয়া। এই ঘটনায় ৬ জন নিহত ও ৩২০ জন আহতের খবর খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। কম্পনের জেরে কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে তীব্র ভূকম্পন অনুভূত হয় আলবানিয়ায়। কম্পনের উপকেন্দ্র ছিল রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
কম্পনের কারণে বহুতল ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। ফাটল দেখা গিয়েছে কয়েকটি অ্যাপার্টমেন্টের দেওয়ালে। লোকজনকে ছুটোছুটি করতেও দেখা গিয়েছে। বাড়ি থেকে খোলা জায়গায় বেরিয়ে আসেন স্থানীয়রা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: