আন্তর্জাতিক

আমাজনে আগুন দিয়েছিলেন হলিউড তারকা ডি-কেপ্রিও!

আমাজনে আগুন দিয়েছিলেন হলিউড তারকা ডি-কেপ্রিও!
আমাজনে আগুন দিয়েছিলেন হলিউড তারকা ডি-কেপ্রিও!

এ বছর ব্রাজিলের অ্যামাজনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় বিশ্বব্যাপি অনেক আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়। তবে সে বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বুলসোনারু। তিনি অ্যামাজনে আগুন লাগানোর জন্য হলিউড অভিনেতা পরিবেশবাদী আন্দোলনকারী লিইনারদো ডি-কেপ্রিও অর্থ খরচ করেছেন বলে অভিযোগ করেন। তবে তিনি তার অভিযোগ প্রমাণে কোন প্রমাণ উপস্থাপন করেননি।

বিতর্কিত এ অভিযোগের পর কয়েকজন এনজিও কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে অ্যামজনের আগুন নিভানোর জন্য ৫০ লাখ ডলার সহায়তা করার প্রতিশ্রুতি দেয়া ডি-কেপ্রিও এ অভিযোগ অস্বীকার করেন। পরিবেশবাদী গ্রুপগুলো এনজিও কর্মীদের উপর পুলিশের এ অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে।

ডব্লিওডব্লিওএফ নামক সে সংস্থাকে দায়ি করা হয়েছে তারা হলিউড এ সুপার স্টার থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নাকচ করে দেন। ডি-কেপ্রিও এ সংস্থাকে টাকা দেয়ার বিষয়টি অস্বিকার করেন।

গত আগস্টে কয়েক সপ্তাহের আগুনে ”পৃথিবীর হৃতপিণ্ড” খ্যাত অ্যামাজন বনের ব্যাপক ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল। তবে সেসময়ের আগুন লাগার ফলে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।

পরিবেশ নীতি নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করায় এনজিও কর্মিদের উপর এ অভিযান চালানো হচ্ছে বলে সমালোচনা হলেও কোথায় গিয়ে থামে এ বিতর্ক সেটাই এখন দেখার বিষয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ