আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে গির্জায় এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ নিহত ১৪

বুরকিনা ফাসোতে গির্জায় এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ নিহত ১৪
বুরকিনা ফাসোতে গির্জায় এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ নিহত ১৪

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ আন্তত ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় গত রোববার প্রার্থনা চলাকালে এ হামলা হয়। খবর এএফপি ও বিবিসির। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়।

জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছেন। এ নিয়ে প্রতিবেশী দেশ মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে রোববারের হামলার পর এক বিবৃতিতে আঞ্চলিক সরকার জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

বুরকিনা ফাসোর আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় পাদ্রি ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।

গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় সাম্প্রদায়িক হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কয়েক হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ