আন্তর্জাতিক

তিউনিসিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২৪

তিউনিসিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২৪
তিউনিসিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২৪

তিউনিসিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত আরো ১৮। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার চলন্ত একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, ২৪ জন নিহত হয়েছেন এবং আহত ১৮জন। হতাহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী।

এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে তারা এই ঘটনার তদন্ত করছে। সূত্র: এনডিটিভি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ