আন্তর্জাতিক

দেয়াল ধস : প্রাণ গেল ১৫ জনের

দেয়াল ধস : প্রাণ গেল ১৫ জনের
দেয়াল ধস : প্রাণ গেল ১৫ জনের

ভারতে ঘরের দেয়াল ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের কারণে এই দেয়াল ধসের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।

গত দু'দিন চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর জের ধরে সোমবার সকালে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙে পড়ে।

দেয়ালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত দু'দিনের বৃষ্টিতে ওই রাজ্যের পাঁচজন প্রাণ হারান। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ