আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন কামমুড়ির আঘাতে নিহত ৪

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন কামমুড়ির আঘাতে নিহত ৪
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন কামমুড়ির আঘাতে নিহত ৪

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শক্তিশালী টাইফুন কামমুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত হয়েছেন শতাধিক।

টাইফুনের প্রভাবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাতসহ ঘণ্টায় ২২০ থেকে ১৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। খবর এএফপি ও সিএসএনের।

তীব্র ঝড়ো বাতাসের ফলে নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৫ শতাধিক ফ্লাইট। পরবর্তী ১২ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে বেশ কয়েকটি ঘরের ওপর পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিছু জায়গায় পানির উচ্চতা বাসার ছাদ পর্যন্ত উঠেছে। বহু গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মকর্তা লুইসিতো মেনডোজা বলেন, আমরা এখনও ক্ষতির বিষয়টি পর্যালোচনা করছি। তবে ঝড়ের প্রভাব ছিল মারাত্মক। এমনকি এক জায়গায় ঘরবাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে।

উদ্ধারকর্মীরাও ঝড়ে ভেঙেপড়া গ্লাসের আঘাত পেয়েছে। বাতাসের তীব্রতায় বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ