আন্তর্জাতিক

সুদানে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

সুদানে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩
সুদানে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

সুদানের রাজধানী খার্তুমে একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

মঙ্গলবার দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর খার্তুমের একটি সিরামিকস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হচ্ছে।

সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগুনে ওই ফ্যাক্টরি পুড়ে ছাই হয়েছে। আহতদের রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।

ওই ফ্যাক্টরির একজন কর্মী রয়টার্সকে বলেন, আমি বিস্ফোরণের শব্দ শুনে দৌড় শুরু করি। আমার পিছন পিছন আরো একজন দৌড়াতে থাকে। সে গুরুতর আহত হয়, আমি আমার পায়ে আঘাত পাই।

হুসেইন ওমর নামে এক স্বেচ্ছাসেবক বলেন, আমি ১৪ টি মৃতদেহ বের করে এনেছি যার সবগুলোই পুরোপুরি পুড়ে গেছে।

দেশটির মেডিক্যাল সূত্র বলছে, হতাহতদের মধ্যে অনেক দেশের কর্মীও আছেন। এদের মধ্যে কয়েকজন এশীয়।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ