আন্তর্জাতিক

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু
মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৫৮ শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন আরোহী ছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, নৌকা ডুবে যাওয়ার পর ৮৩ জন তীরে আসতে সক্ষম হয়েছে।

জীবিতদের উদ্ধার করেছে মৌরিতানিয়া কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী এবং শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উত্তরাঞ্চলীয় নুয়াধিবৌ শহরের হাসপাতালে নেয়া হয়েছে। তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ