আন্তর্জাতিক

মার্কিন নৌ-ঘাঁটিতে সৌদি প্রশিক্ষণার্থীর গুলিতে নিহত ৩

মার্কিন নৌ-ঘাঁটিতে সৌদি প্রশিক্ষণার্থীর গুলিতে নিহত ৩
মার্কিন নৌ-ঘাঁটিতে সৌদি প্রশিক্ষণার্থীর গুলিতে নিহত ৩

মার্কিন নৌ-ঘাঁটিতে শুক্রবার সৌদি বাহিনীর এক প্রশিক্ষণার্থীর এলোপাতাড়ি গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে ওই সৌদিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

এ ঘটনার পরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শোক জানিয়ে বার্তা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ফ্লোরিডার ফেনসাকৌলার নৌবিমান ঘাঁটির একটি শ্রেণিকক্ষে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শেরিফের ডেপুটিসহ আরও আট ব্যক্তি আহত হয়েছেন।

গোলাগুলিতে আহত আটজনকে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, হামলাকারী সৌদি আরব থেকে এসেছেন। ৯/১১ হামলায় জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক ছিলেন।

এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বলেন, এই ব্যক্তি বিদেশি নাগরিক, সৌদি বিমান বাহিনীর অংশ হওয়ার এবং আমাদের দেশে প্রশিক্ষণ নেয়ার ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

‘আমি মনে করি, আক্রান্তদের ক্ষতিপূরণে সৌদি আরবের সরকার অবশ্যই ভালো কিছু করবে। এই ব্যক্তি তাদের নাগরিক হওয়ায় সৌদিরা এখানে ঋণী হয়ে থাকবেন।’

ক্যাপ্টেন টিমথি কিনসেলা বলেন, হামলাকারী নৌবিমানের প্রশিক্ষণার্থী। তার নাম প্রকাশ করা হয়নি। ঘাঁটিতে থাকা দুই শতাধিকের বেশি বিদেশি শিক্ষার্থীর তিনি একজন।

শুক্রবার ট্রাম্পকে ফোন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি বাদশাহ জোর দিয়ে বলেন, হামলাকারীর এই ঘৃণ্য অপরাধ সৌদি জনগণের প্রতিনিধিত্ব করছে না।

আলাবামা রাজ্যের সীমান্তবর্তী ফ্লোরিডার এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি। মার্কিন নৌবাহিনীর অ্যারোবেটিক ফ্লাইট ডেমোনস্ট্রেশন স্কয়াড্রন দ্য ব্লু অ্যাঞ্জেলস’র কার্যক্রমও এই ঘাঁটিতে।

এই ঘাঁটিতে ১৬ হাজারের বেশি সামরিক এবং ৭ হাজার ৪০০ বেসামরিক কর্মী নিয়োজিত আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ