আন্তর্জাতিক

বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১৪

বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১৪
বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

নিহতদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

তাহরির স্কয়ারে ছুরি হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার একদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

শুক্রবার হামলাকারীরা বিভিন্ন গাড়ি থেকে গুলি করা শুরু করলে জীবন বাঁচাতে বাগদাদের খিলানি স্কয়ার থেকে দৌড়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা।

বাগদাদের বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ার সংলগ্ন এলাকাতেও হামলা চালানো হয়েছে।

তবে কারা এসব হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর থেকে বাগদাদে বিক্ষোভ চলছে।

এর আগে বিক্ষোভকারীদের প্রতিহত করতে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তবে বিক্ষোভ শুরুর পর থেকে দুষ্কৃতিকারীদের গুলিতে হতাহতের ঘটনা এই প্রথম ঘটল।

ইরাকের আধাসরকারি মানবাধিকার কমিশন জানিয়েছে, গত ১ অক্টোবর বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ হাজার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ