আন্তর্জাতিক

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩
দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্জ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কারখানায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট গিয়ে পৌঁছায়। তাদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, ভোরে আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন। তাই হতাহতের সংখ্যা অনেক। এখন পর্যন্ত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৫০ জনকে উদ্ধার করেছি আমরা। তবে ভেতরে আরও অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করছি।

সুনীল চৌধুরী নামে দিল্লি ফায়ার সার্ভিসের অপর এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, কারখানাটির প্রায় ৬০০ বর্গফুট এলাকায় আগুন লাগে। এর পর তা সেখানে রাখা শিশুদের স্কুলব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে এনডিটিভিকে ওই ফায়ারকর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে স্থানীয় এলএনজেপি হাসপাতালসহ অন্যান্য চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকেই পোড়া মানুষের হাহাকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আরএমএল ও হিন্দু রাও নামের হাসপাতালেও দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ